
ভারতকে বিশ্বব্যাপী খাদ্যহাবে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে কেন্দ্র। ওয়ার্ল্ড লিডার্স ফোরাম অনুষ্ঠানে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, বিশ্বের যে কোনও প্রান্তের ডায়নিং টেবিলে ভারতে তৈরি খাদ্যকে উপস্থিত করাই প্রধান সংকল্প। এই সংকল্প সফল করতে কেন্দ্র প্রতিনিয়ত কাজ করে চলেছে। জৈব চাষ ও প্রাকৃতিক চাষের ওপরে জোর দেওয়া হয়েছে। সামুদ্রিক খাবারের ওপরে জোর দেওয়া হয়েছে। তাঁর কথায় উঠে এসেছে, আন্তর্জাতিক মিলেটস দিবসের কথা। বিশ্বের সব থেকে বড় মিলেটস উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ভারত। ভারতের প্রচেষ্টাতেই আন্তর্জাতিক মিলেটস দিবস পালন করা হয়েছে। বর্তমানে ভারত টপ ফুডব্র্যান্ডে জায়গা করে নিচ্ছে।
