দেশের ক্ষুধা সমস্যার নেপথ্যে মোদী : তৃণমূল 

0
163

দেশে ক্ষুধা সমস্যার নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি ১৯তম বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ১২৭টি দেশের মধ্যে বিশ্ব ক্ষুধাসূচকে ১০৫তম স্থানে রয়েছে ভারত। তালিকায় পাকিস্তান, আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে আছে। এবারের সেই ক্ষুধাসূচকে ভারতের স্কোর ২৭.৩। অর্থাৎ ভারতের পরিস্থিতি গুরুতর বলে গন্য হয়েছে। বলা হয়েছে, অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে ভারত। কিন্তু ক্ষুধা নিবারণে এখনও অনেকটা পথ পেরোতে হবে। এর আগে ২০২৩ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ১১১তম স্থানে ছিল ভারত। অন্যদিকে, এই রিপোর্ট সামনে আসতেই এনডিএ সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

এক্স বার্তায় পশ্চিমবঙ্গের শাসক দল জানিয়েছে, দেশে ক্ষুধা সমস্যা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালিত একটি খেলা। বর্তমানে বিশ্ব ক্ষুধাসূচকে ১০৫তম স্থানে রয়েছে ভারত।এটাই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি।

 
ছবি  সৌজন্যে : এক্স