গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National আরও দুই রাষ্ট্রপ্রধানকে ফোন মোদীর

    আরও দুই রাষ্ট্রপ্রধানকে ফোন মোদীর

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংঘাতরত দেশগুলির মধ্যে কূটনৈতিক আলোচনার ডাক দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিবৃতি প্রকাশ করে পশ্চিম এশিয়ায় দ্রুত যুদ্ধ থামানোর কথাও বলেছে নয়াদিল্লি।

    এই আবহে এ বার ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যে সব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে প্রত্যাঘাত করছে ইরান। সেই তালিকায় রয়েছে ওমান এবং কুয়েতও। বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপরে নজর রাখছে তারা।মঙ্গলবার ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবা আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহর সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। সে দেশে হামলা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর। ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন তিনি।

    এর আগে গত দু’দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরিনের রাজা, সৌদি আরবের যুবরাজ, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলে হামলাকে ধিক্কার জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ান, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও।ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, দুর্ভাগ্যবশত রমজানের মাসেই ওই অঞ্চলের পরিস্থিতি খারাপ হচ্ছে উল্লেখযোগ্য ভাবে এবং দ্রুত।