ইজরায়েল-ইরান সংঘর্ষ বিরতি আহ্বান মোদীর 

0
158
দ্রুত ইজরায়েল-ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ায় গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
আর দু’পক্ষের আলোচনায় উঠে এসেছে চলতি সংঘাতের বিষয়টি। প্রধানমন্ত্রী যত দ্রুত সম্ভব সংঘর্ষ বিরতির আহ্বান জানিয়েছেন।ইরান ঘনিষ্ঠ ভাবে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে। পেজেশকিয়ানের চলতি রাশিয়া সফরে দু’পক্ষের মধ্যে কৌশলগত চুক্তিও হতে পারে বলে জানা গিয়েছে। ভারতের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি ভারসাম্য রক্ষার। কারণ, ইজরায়েল এবং ইরান উভয়েই দিল্লির ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র।বিভিন্ন মঞ্চে দিল্লি যে আশঙ্কা বারবার ব্যক্ত করছে, তাহল এই দুই দেশের সামরিক সংঘাত যেন গোটা অঞ্চলে ছড়িয়ে না পড়ে। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস।
এই হামলার পরেই নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল দিল্লি। তারপর অবশ্য দু’পক্ষের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হলে ভারত বারবারই যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছে।
ছবি  সৌজন্যে : এক্স