
দেশের শাসন ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করতে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ক্যাপাসিটি বিল্ডিং কমিশন-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তার মাধ্যমে কর্মযোগী সাধনা সপ্তাহ উপলক্ষে ভাষণ দেন এবং শাসনব্যবস্থাকে আরও নাগরিক-কেন্দ্রিক, প্রযুক্তি-চালিত ও সংবেদনশীল করে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক আবহে সরকারি পরিষেবা যাতে প্রাসঙ্গিক থাকে, তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। তিনি বলেছেন, একবিংশ শতাব্দীতে আমাদের সরকারি পরিষেবা যাতে প্রাসঙ্গিক ও দায়িত্বশীল থাকে, সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ সংযোগসূত্র হলো কর্মযোগী সাধনা সপ্তাহ।
শাসনের পথনির্দেশক দর্শন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে যে মূল নীতিটি অনুসরণ করা হচ্ছে তা হলো নাগরিক দেবো ভব, যার মূল লক্ষ্য হলো সরকারি পরিষেবাগুলোকে নাগরিকদের প্রতি আরও সক্ষম ও সংবেদনশীল করে তোলা।








