
তিনি ভগবান শিবের ভক্ত এবং কটুক্তির বিষ পান করতে পারেন। নিজের প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কংগ্রেসের কুৎসিত অপমানের জবাব এভাবেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি বিহারের দ্বারভাঙায় ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর মাকে অপমানের অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে শোনা যায়, বিরোধী দলের মঞ্চ থেকে বেশ কয়েকজন কর্মী প্রধানমন্ত্রী ও তাঁর মাকে গালিগালাজ করছেন। ঘটনার জেরে এফআইআর দায়েরের পাশাপাশি এক যুবককে গ্রেফতারও করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে অসমের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ওরা যতই গালিগালাজ করুক না কেন, তিনি ভগবান শিবের ভক্ত। সমস্ত বিষ গিলে নিতে পারেন।
একইসঙ্গে বলেছেন, জনতা জনার্দনই তাঁর কাছে ভগবান। ভগবানের সামনে এলে তাঁর হৃদয়ের আবেগ স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এই ১৪০ কোটি দেশবাসী তাঁর মালিক, পূজনীয়, দেশবাসী রিমোর্ট কন্ট্রোল,
দাবি প্রধানমন্ত্রীর।
