গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National চোখে চোখ রেখে কথা বলতে পারেন না মোদী: রাহুল

    চোখে চোখ রেখে কথা বলতে পারেন না মোদী: রাহুল

    0
    25
    ছবি সৌজন্যে :ফেসবুক
    চোখে চোখ রেখে কথা বলতে পারেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জের সভা থেকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি নরেন্দ্র মোদীর কন্ট্রোল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি আরও বলেছেন নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেন তাঁর বুকের ছাতি ৫৬ ইঞ্চির।
    কিন্তু সংসদে এপস্টিন, আদানি নিয়ে কথা বলতেই নরেন্দ্র মোদীর হাওয়া বেরিয়ে যায়। তাঁর আরও দাবি আমেরিকায় ৩৫ লাখ ফাইল বন্ধ রয়েছে। তাতে ভারতের মন্ত্রীদের নাম, বিজেপি নেতাদের নাম এবং নরেন্দ্র মোদীও ফেঁসে যেতে পারেন। সংসদে যখন তিনি এই কথাগুলো তুলেছেন তখন নরেন্দ্র মোদী আমিত শাহকে বলেছিলেন চুপ করাতে। কিন্তু তিনি থামেননি।
    বাধ্য হয়ে নরেন্দ্র মোদীই সংসদ থেকে বেরিয়ে গিয়েছেন। এরপরেই খোঁচা দিয়ে বলেছেন ৫৬ ইঞ্চির ছাতি তাঁর চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। এজন্যই ডোনাল্ড ট্রাম্প যখন বলেন লাফাতে তখন মোদীজি লাফান, যখন বলেন বসে থাকতে তখন বসে থাকেন। নরেন্দ্র মোদীর পুরো কন্ট্রোলই এখন ডোনাল্ড ট্রাম্প-র হাতে। চেহারার এমন অবস্থা হয়েছে যেন পুরো হাওয়া বেরিয়ে গিয়েছে।