গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বৈচিত্রের মধ্যে ঐক্যে, মন কি বাত-এ জয়গান মোদীর

    বৈচিত্রের মধ্যে ঐক্যে, মন কি বাত-এ জয়গান মোদীর

    0
    222
    ছবি সৌজন্যে : এক্স

    এপ্রিল মাস পড়ার আগেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। পরের মাসেও থাকবে উত্সবমুখরতা। আর এই উত্সব বিভিন্ন ধর্মের হলেও তা দেশের ঐক্যকেই তুলে ধরে। রবিবার মন কি বাত-এর ১২০ তম পর্বে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, রবিবার থেকেই শুরু হচ্ছে নবরাত্রি এবং ভারতীয নববর্ষও শুরু হচ্ছে এদিন। ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে, দেশের বিভিন্ন স্থান উত্সবমুখর হয়ে উঠবে। তার মানে এই পুরো মাসটি উত্সবের।

    এই উত্সবগুলিতে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় , বসুধৈব কুটুম্বকম অর্থাত্ এই বিশ্ব এক পরিবার। যে সময়  কোভিড মহামারী গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল ভারত বিশ্বকে পরিবার হিসাবে দেখেছিল, জানান প্রধানমন্ত্রী। এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর কথায়  উঠে আশে জল সংরক্ষণের মতো বিষয়ও।