কংগ্রেসের সঙ্গে জোট বেধে মহিলাদের প্রতারণা: মোদী

0
1951
ছবি সৌজন্যে : এক্স

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড়জোড়ার সভায় যেদর আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন তৃণমূল চায় না রাজ্যে বেশি সংখ্যক বিধায়ক, সাংসদ হোক। এই তৃণমূল যারা অনুপ্রবেশকারীদের সাহায্যের জন্য আইন ভাঙে। মহিলাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের মা বোনেদের উচিত এবার তৃণমূলকে সাজা দেওয়া। মহা জঙ্গলরাজের মহা সাজা দেওয়া উচিত। তিনি আরও বলেছেন বিজেপি আদিবাসী সমাজকে শক্তিশালী করতে। চায়। দেশের রাষ্ট্রপতিও আদিবাসী মহিলা। কিন্তু দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধেও প্রার্থী দিয়েছিল কংগ্রেস, তৃণমূল। প্রধানমন্ত্রী আরও বলেছেন রাষ্ট্রপতিকে সম্মান দেয় না তৃণমূল। পশ্চিমবঙ্গে যখন রাষ্ট্রপতি এসেছিলেন, তৃণমূল কী ব্যবহার করেছিল, সারা দেশে দেখেছে।

রাষ্ট্রপতির অপমান মানে আদিবাসীদের অপমান, সংবিধানের অপমান। তাই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভরতায় জোর দেওয়া হয়েছে।