গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National মার্কিন পডকাস্টার ফ্রিডম্যানের মুখোমুখি মোদী

    মার্কিন পডকাস্টার ফ্রিডম্যানের মুখোমুখি মোদী

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স

    এবার মার্কিন জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মুখোমুখি আলোচনায় সামিল হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই এই পডকাস্ট শো ব্রডকাস্ট হবে। তার আগে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এই শো নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যান এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিন ঘণ্টার আলোচনা করেছেন।

    এটা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় একটা অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী মোদী সেই পোস্টই রিটুইট করে লিখেছেন, সত্যিই অত্যন্ত মনগ্রাহী আলোচনা ছিল এটি। তাঁর শৈশব থেকে হিমালয়ে কাটানো সময় এবং জননেতা হিসাবে জীবনযাত্রার অভিজ্ঞতা ভাগ করেছেন এই পডকাস্ট-এ।

    প্রধানমন্ত্রী’কে নিজের পডকাস্ট শোতে সামিল করতে পেরে আপ্লুত ফ্রিডম্যান। তাঁকে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব বলেই উল্লেখ করেছেন তিনি। ফ্রিডম্যান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর ইন্টারভিউ নেওয়ার জন্য তিনি ৪৮ থেকে ৭২ ঘণ্টা না খেয়ে ছিলেন।