গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk হাসিনাকে ইদের শুভেচ্ছা মোদীর

    হাসিনাকে ইদের শুভেচ্ছা মোদীর

    0
    210
    HASINA K EID ER SUVECHHA MODI R
    HASINA K EID ER SUVECHHA MODI R

    পবিত্র ইদ-উল-আধা উৎসবের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে মোদী উল্লেখ করেছেন, এই উৎসব ত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধের কথা মনে করায়।

    শান্তিপূর্ণ পৃথিবী গড়তে যা একান্ত প্রয়োজনীয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল ইদ-উল-আধা। চিঠিতে হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামী সপ্তাহে ২ দিনের সফরে ভারতে আসছেন শেখ হাসিনা। ২১ জুন ভারতে পৌঁছবেন তিনি। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া আরও একাধিক বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। যদি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই দুইদিনের সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি দুই দেশের তরফে। সোমবার বিশ্বজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা মেতে উঠবেন ইদ-উল আধা উৎসবে।