দেশবাসীর স্বপ্ন পূরণে বিশ্রাম নেন না মোদী  

0
131
ভারতবাসীর স্বপ্ন বাস্তবায়ন এবং প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিশ্রাম নিতেও ভুলে গিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তাঁরা বলেন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। অনেক মাইলস্টোন ছঁয়ে ফেলার পরও কেন এত খাটছেন। এরপরই উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ১০ বছরে ভারতে ১২ কোটি শৌচাগার নির্মাণ হয়েছে। ১৬ কোটি বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে। সকলে প্রশ্ন করেন, এতেও কেন সন্তুষ্ট নন তিনি।কিন্তু তাঁর মতে, এটা যথেষ্ট নয়। দেশের তরুণ প্রজন্মের কাঁধে ভর করে আকাশ ছুঁতে হবে। যা স্বপ্ন দেশবাসী দেখছেন, যে প্রতিশ্রুতি রেখেছেন, তা পূরণ করতে বদ্ধপরিকর তিনি। কোনও বিশ্রাম নেওয়ার সময় তাঁর নেই।প্রধানমন্ত্রীর কথায়, এখন থেকে ভারতের উন্নয়নের মানদণ্ড হবে ভবিষ্যতের লক্ষ্য অর্জন করা। অতীতের সাফল্যের সঙ্গে বর্তমানের তুলনা করা চলে না। ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।
এর আগে প্রতিটি সরকার তাদের কাজের তুলনা করত পূর্বের প্রশাসনের সঙ্গে। তাঁরাও একই পথে চলেছেন। কিন্তু এখন আর এই তুলনা যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকারের সামনে এখন নতুন লক্ষ্য। আর সেই লক্ষ্যই হবে উন্নয়নের মাপকাঠি।
ছবি  সৌজন্যে : এক্স