ট্রাম্পকে মিথ্যাবাদী বলার সাহস নেই মোদীর: রাহুল

0
172
ছবি সৌজন্যে : এক্স
ভারত-পাক সংঘাত থামানোয় কৃতিত্ব নেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে অসত্য বলার সাহস নেই প্রধানমন্ত্রী মোদীর। সংসদে পহেলগাও হামলা আলোচনায় এই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তিনি বলেছেন, পহেলগাও হামলার বদলা নিতে সরকারের পাশে ছিল সমস্ত বিরোধী দল। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রাত ১টা ৫ মিনিটে অপারেশন সিঁদুর শুরু হয়। তারপর তিনি বলেছেন, ওই অভিযান ২২ মিনিট স্থায়ী হয়। তারপরে তিনি বলেন, রাত ১টা ৩৫ মিনিটে পাকিস্তানকে ফোন করে বলা হয়, ভারত অসামরিক ঘাঁটিতে হানা চালিয়েছে। আর উত্তেজনা বৃদ্ধি চায় না ভারত। এরপরই রাহুল গান্ধীর অভিযোগ, পাকিস্তানকে ভারত জানায় আর যুদ্ধ করতে চায় না।