খুনের হুমকি উপেক্ষা করেই অস্ট্রেলিয়া সফরে মোদী

0
23
ছবি সৌজন্যে : এক্স

আগামী কয়েকদিনে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রীই।

প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগামী কয়েক দিনে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এই সফরের মূল লক্ষ্য হল এই গুরুত্বপূর্ণ উন্নয়ন-সহযোগী দেশগুলির সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা। পাশাপাশি, ভবিষ্যতে ভারতের যুবসমাজের জন্য আরও বেশি কর্মসংস্থান ও নতুন সুযোগ তৈরি করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য। উল্লেখ্য,প্রথমবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক এই সফরের কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। তাঁর মতে, দুই দেশের মধ্যে হওয়া সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তি এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এক সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লুক্সন লিখেছেন, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি। আমাদের দেশের সমৃদ্ধির জন্য ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। গত এপ্রিল মাসেই ভারতের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপের পর দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।