
নরেন্দ্র মোদী মানুষের মধ্যে লড়াই ও বিভেদ বাঁধিয়েছেন। পাঞ্জাবের নির্বাচনী জনসভায় মোদীকে এইভাবেই নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই, জাতির মধ্যে ভেদাভেদ করিয়েছেন তিনি। মাত্র ২২ জন মানুষের জন্য এই কাজ তিনি করেছেন। মানুষের মধ্যে অশান্তির সুযোগে দেশের সমস্ত সম্পদ বন্দর, বিমানবন্দর, সৌরবিদ্যুৎ , প্রতিরক্ষা শিল্প আদানির মতো বড় ধনকুবেরদের হাতে তুলে দেওয়া হয়েছে। মোদী ২২জন পুঁজিপতিকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছেন। কৃষক, শ্রমিক, ছোটো ব্যবসায়ীদের জন্য কিছু করেননি তিনি। কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় এসে কৃষকদের ঋণমুকুব করবে। বিজেপি ক্ষমতায় এসে সংবিধান বাতিল করবে।কিন্তু এই নির্বাচন সংবিধানকে বাঁচানোর নির্বাচন। সংবিধানের প্রতিলিপি হাতে তিনি বলেছেন, এটা গরিবের কণ্ঠস্বর। অগ্নিপথ প্রকল্পের প্রসঙ্গ তুলে বিজেপির নিন্দা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিহত পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
