
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হিন্দিতে ভাষণ দিয়ে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান মঞ্চে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কথা টেনে তিনি বলেছেন, অটলজি যখন জাতিসংঘের সাধারণ পরিষদে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন, তখন সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল । কিন্তু বর্তমানে হিন্দি জাতিসংঘের একটি এবং ১০টির বেশি দেশে দ্বিতীয ভাষায় পরিণত হয়েছে । হিন্দি একটি আন্তর্জাতিক ভাষা হওয়ার পথে এগিয়ে চলেছে। মাতৃভাষায় কথা বলা, পড়া আগামী প্রজন্মকে বোঝাতে হবে। হিন্দির পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষা একে অপরের পরিপূরক। হিন্দির সঙ্গে সমস্ত আঞ্চলিক ভাষার সম্পর্ক তৈরি করা হবে। ৭৫ বছর ধরে হিন্দিকে একটি সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার এবং হিন্দির মাধ্যমে সমস্ত আঞ্চলিক ভাষাকে সংযুক্ত করার যাত্রা শুরু হয়েছে। বর্তমানে হিন্দি একটি যোগাযোগের ভাষা, একটি জনগণের ভাষা, একটি প্রযুক্তিগত ভাষা এবং এখন একটি আন্তর্জাতিক ভাষা হিসাবে চিহ্নিত হতে চলেছে।
