গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কমফোর্ট জোন থেকে বেরতে হবে, তরুণদের মোদী  

    কমফোর্ট জোন থেকে বেরতে হবে, তরুণদের মোদী  

    0
    1143
    ছবি সৌজন্যে : এক্স
    নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। নেজাতির জন্মদিবসে তরুণ প্রজন্মকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশজুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস।
    সেই উপলক্ষে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।নেতাজির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেছেন, নেতাজি কখনই নিজেকে কমফোর্ট জোনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ধনী পরিবারে জন্ম নিয়ে নেতাজি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। একটা আরামের জীবন না বেছে নিয়ে নেতাজি স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। বিকশিত ভারতের অংশ হতে নিজেদের কমফোর্ট জোনকে বেরিয়ে আসতে হবে।আজাদ হিন্দ-এর প্রতি নেতাজির যে নিষ্ঠা ছিল, সে কথাও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
    প্রধানমন্ত্রী আরও বলেছেন, বর্তমান সরকার নেতাজিকে স্মরণ করে একটি সংগ্রহশালা তৈরি করেছে। ইন্ডিয়া গেটের কাছে নির্মিত নেতাজির মূর্তির কথাও উল্লেখ করেছেন তিনি।