মোদী-হেমন্তের সাক্ষাৎ, বাড়ছে জল্পনা 

0
132
Modi Hemant meeting increasing speculation
Modi Hemant meeting increasing speculation
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হেমন্ত সোরেন। এক্স হ্যান্ডেলে তিনি এই সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন।
আর এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎকার বলে উল্লেখ করেছেন হেমন্ত সোরেন।ছবিতে দেখা গিয়েছে, হেমন্ত সোরেন হাতে ফুল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাচ্ছেন।কিন্তু তাদের এই সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছে।কারণ হেমন্ত সোরেনের গ্রেফতারির পর ইন্ডিয়া জোটের নেতারা বারবার সুর চড়িয়েছিলেন বিজেপির বিরুদ্ধে। কিন্তু জেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হেমন্ত সোরেনের এই সাক্ষাৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেনের। তার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। প্রায় পাঁচ মাস তিনি জেলে ছিলেন।সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। এরপর ৪ জুলাই ফের হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কুর্সিতে ফেরেন।