
বাংলার বিজেপি সরকার গড়তেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী মাখনলাল সরকারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্রিগেডের মঞ্চে দলের প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন নরেন্দ্র মোদী। উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাখনলাল সরকারকে জড়িয়ে ধরেছেন প্রধানমন্ত্রী। ৯৭ বছর বয়সে প্রধানমন্ত্রীর থেকে এমন সম্মান পেয়ে কার্যত আপ্লুত মাখনলাল সরকার। রাজনৈতিক সৌজন্য আর শ্রদ্ধার এই বিরল দৃশ্য দেখে আপ্লুত হয়েছে জনতাও। শিলিগুড়ির মাখনলাল সরকার নামের এই বৃদ্ধের সঙ্গেই জড়িয়ে আছে জনসংঘ এবং বিজেপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। বাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য মাখনলাল সরকারের পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। ১৯৫২ সালে কাশ্মীরে তেরঙ্গা পতাকা উত্তোলনের ঐতিহাসিক অভিযানে শ্যামাপ্রসাদের সঙ্গী ছিলেন এই মাখনলাল সরকার। কাশ্মীরের জেলে যখন রহস্যজনকভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়, তখন তাঁর শেষযাত্রার অন্যতম সাক্ষী ছিলেন এই বৃদ্ধ। আন্দোলনে যোগ দেওয়ায় মাখলাল সরকার গ্রেফতারও হয়েছিলেন।
১৯৮০ সালে বিজেপি গঠিত হওয়ার পর তিনি পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার সাংগঠনিক সমন্বয়কারী হন। ১৯৮১ থেকে একটা সাতবছর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র এক বছরে তিনি প্রায় ১০ হাজার জনকে বিজেপির সদস্য করেন।







