এনডিএ শিবিরের মুখমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী 

0
150
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটের আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করতে করেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চন্ডীগড়ে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ কেন্দ্রীয় বিজেপির একগুচ্ছ বড় মুখ।
ছিলেন বিজেপির ১৩ জন মুখ্যমন্ত্রী। বিজেপি ছাড়াও এনডিএ-তে থাকা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা ছিলেন।বৈঠকে প্রধান মুখ হিসাবে দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে।
দীর্ঘ সময় ধরে চলেছে আলোচনা। বৈঠক সম্পর্কে আগেই বিজেপির তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল।
ছবি  সৌজন্যে : এক্স