
দু’দিনের সফরে আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটন ডিসির বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা।
এই সফরে নরেন্দ্র মোদী থাকবেন ব্লেয়ার হাউসে। যা বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসাবে পরিচিত। অতীতেও বহু রাষ্ট্রপ্রধান এই বাড়িতে থেকেছেন। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য সেখানে ভিড় জমান প্রবাসী ভারতীয়রা। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা। প্রধামন্ত্রী সেখানে পৌঁছতেই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। সকলেই এগিয়ে আসেন নমোর সঙ্গে একবার হাত মেলানোর জন্য।
আমেরিকায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, কিছুক্ষণ আগেই ওয়াশিংটনে নামলেন। এই সফরে ভারত-আমেরিকার আন্তর্জাতিক ও কূটনৈতিক বোঝাপড়া আরও মজবুত হবে।
