
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ভারতীয়রা। অপারেশন সিঁদুর-র থিমে দেশাত্মবোধক নৃত্য, যা পাকিস্তানভিত্তিক জঙ্গি দমন অভিযানকে কেন্দ্র করে পরিবেশিত করেছেন মহিলারা।
উপস্থাপনা দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী যাবেন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ব্রিকস সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
ব্রিকস গোষ্ঠী প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হলেও সম্প্রতি এতে যোগ দিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহি, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং ইরান। ক্রমে এই গোষ্ঠী বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতির জোটে পরিণত হয়েছে।
