
২১ জুলাই তৃণমূলের মেগা শেয়ের আগেই ১৮ তারিখ দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই কর্মসূচি দিয়েই কার্যত ২০২৬-র নির্বাচনের দামামা বাজাতে চলেছে বিজেপি।
আর তাই শুধু জনসভা থেকে জনসংযোগ নয়। তার আগে রোড শো-র মত ব্যবস্থা রাখা হচ্ছে ১৮ তারিখ শুক্রবার দুর্গাপুরের সভায়। ওই দিনের কর্মসূচিতে রোড শো-র পূর্ব ঘোষণা না থাকলেও জনসভার মাঠে পৌঁছনোর ব্যবস্থা এমনভাবে সাজানো হচ্ছে যে সভাস্থলে পৌঁছনোর আগে থেকেই জনসংযোগ করতে করতে এগোবে প্রধানমন্ত্রীর কনভয়। শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী সভা বিহারের কমসূচি শেষ করে তিনি দুর্গাপুরে পৌঁছবেন। পাটনা থেকে কপ্টারে অণ্ডাল বিমানবন্দরে নামবেন। সেখান থেকে কপ্টারে নয়, বরং সড়কপথে অন্ডাল থেকে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন। যার দূরত্ব আনুমানিক ১৫ কিলোমিটার। ওই যাত্রাপথের শেষ ৩ কিলোমিটার প্রধানমন্ত্রী জনসংযোগ সেরে নেবেন বলে বিজেপি সূত্রে খবর। শেষ তিনকিলোমিটার রাস্তার দুধারে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত থাকবে। দলীয় পতাকা, ফেস্টুন ফ্লেক্সে ও কিলোমিটার রাস্তা ভরিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কনভয় যখন ঢকবে তখন দুপাশের জমায়েত থেকে পুষ্পবৃষ্টি করা হবে। তবে কনভয় থেকে প্রধানমন্ত্রীর নামার কোনও পরিকল্পনা নেই সফরসূচি অনুযায়ী।
