
দেশজুড়ে নানা আঙ্গিকে উদযাপিত নবরাত্রি এবং ঐতিহ্যবাহী ভারতীয় নববর্ষের সূচনা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নব সংবৎসর, নবরাত্রি, গুড়ি পাড়ওয়া, উগাদি, চেটি চাঁদ, নভরহ এবং সজিবু চেইরাওবা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, এই উৎসবগুলি নতুন বছরের আগমনকে চিহ্নিত করে এবং নবায়ন, আশা ও নতুন সম্ভাবনা নিয়ে আসে।
নব সং বৎসরের এই বিশেষ উপলক্ষে সকলকে শুভেচ্ছা। সকলের জীবনে অসীম সুখ, সাফল্য ও সুস্বাস্থ্য আসুক। তিনি প্রার্থনা করেন যে এই নতুন বছর সকলের জীবনে সাহস, আত্মবিশ্বাস ও সেবার চেতনাকে আরও শক্তিশালী করুক। এটি যেন জাতি গঠনের পথে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন গতি সঞ্চার করে।
