শান্তিপূর্ণ সহাবস্থানের উদ্দেশ্যে রাশিয়ায় মোদী

0
184
Modi in Russia for peaceful coexistence
Modi in Russia for peaceful coexistence

যুদ্ধ আবহে শান্তিপূর্ণ সহাবস্থানের উদ্দেশ্যে রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সোমবার প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

রাতে তাঁর সঙ্গে নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাশিয়া থেকে অস্ট্রিয়াতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। দু’দিনের এই সফরের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। অস্ট্রিয়ার গত ৪১ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করবেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে।একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ায় যাচ্ছন। আগামী তিন দিনে তিনি অস্ট্রিয়াতেও যাবেন।গত ১০ বছরে বাণিজ্য, নিরাপত্তা, শক্তি, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, সংস্কৃতির ক্ষেত্রে ভারত এবং রাশিয়ার মধ্যে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বন্ধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা এবং মতামত বিনিময় করবেন। উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণ সহাবস্থান। এছাড়াও এই সফরে তিনি রাশিয়ার বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।অস্ট্রিয়া সফর নিয়ে বিবৃতিতে প্রধানমন্ত্রী লিখেছেন, অস্ট্রিয়া নির্ভরযোগ্য সঙ্গী।দুই দেশই গণতন্ত্র এবং বহুত্ববাদের শরিক।তিনি আশাবাদী, নতুন ভাবনার মাধ্যমে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।