
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্ঘের নীতি, আদর্শ এবং কর্মসূচি মেনে দেশ পরিচালনা করছেন। আমেরিকা সফরে গিয়ে এমনই দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে।
তাঁর কথায়, নরেন্দ্র মোদী আরএসএসের শ্রেষ্ঠ প্রচারকদের একজন। আরএসএস শীর্ষনেতা একাধিক দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন নরেন্দ্র মোদী সরকার যেসব কর্মসূচি নিচ্ছে সেগুলি আরএসএসের মূল কর্মসূচির অংশ। শুধু নামেই সেগুলি আলাদা। তিনি বলেছেন, শতবর্ষ উপলক্ষে আরএসএস পাঁচটি বিষয়ের উপর আগামী ২৫ বছর ধরে প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এগুলি হল, সামাজিক সংহতি, আত্ম সচেতনতা, ঔপনিবেশিক মানসিকতা মুক্ত হওয়া, সামাজিকতা ও পারিবারিক বন্ধন এবং মূল্যবোধ।
এছাড়া আছে সুস্থায়ী উন্নয়ন। এরপর হোসাবালের সংযোজন, প্রধানমন্ত্রী মোদী এই সবকিছুই তাঁর নিজস্ব অনন্য ভঙ্গিতে করছেন। হয়তো তিনি ঠিক একই শব্দ ব্যবহার করেন না।
