
ব্যবসায়ী বন্ধুদের জন্য কর্মসংস্থানকে উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
ওয়েনাড়ের নির্বাচনী সমাবেশে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে এবং প্রধানমন্ত্রীর বন্ধুদের কাছে হস্তান্তর করছে। দেশের সমস্ত পিএসইউ, রাস্তার কনট্রাক, বন্দর এবং বিমানবন্দরগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউপিএ-র শাসনকালে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য কর্মসূচি চালু করা হয়েছিল। কিন্তু বিজেপি সেই কর্মসূচি শেষ করে দিয়েছে।কংগ্রেস নেত্রী আরও বলেছেন, গত ১০ বছরে বিজেপির শাসনকালে দেশবাসী ভয় আর বিভাজন দেখেছে।
এনডিএ সরকার বড় ব্যবসায়ীদের ঋণ মকুব করে দেয়। কিন্তু কৃষকদের ঋণ মকুব করে না। বৃষ্টিতে ফসল নষ্ট হলে কৃষকরা ক্ষতিপূরণ পান না।
ছবি সৌজন্যে : আইএনসি
