
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কখনও বলেননি যে তিনি ৭৫-এ অবসর নেবেন না।ফের বিতর্ক বাড়িয়ে মন্তব্য করেছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিজেপি ক্ষমতায় এলে ২০২৫ সালেই বদলে যাবে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। জেল থেকে বেরিয়েই এমন চাঞ্চল্যকর দাবি করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির তরফে তাঁর এই দাবি উড়িয়ে দেওয়া হলেও বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে ফের একই তত্ত্ব তুলে ধরেছেন অরবিন্দ কেজরিওয়াল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পাশে নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ৭৫-এ অবসর নেবেন না, এমনও বলেননি। গোটা দেশ বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী তাঁর অবসরের বয়সের নিয়ম ভাঙবেন না। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, অমিত শাহের প্রধানমন্ত্রী হওয়ার মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। অমিত শাহের জন্য বিজেপি সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়েছে, তা সে শিবরাজ সিং চৌহান হোক বা ডঃ রমন সিং, বসুন্ধরা রাজে, মনোহর লাল খট্টর, বা দেবেন্দ্র ফড়ণবীস। এখন তাঁকে একমাত্র চ্যালেঞ্জ করার মতো রয়েছে যোগী আদিত্যনাথ। তাঁকেও ২-৩ মাসে সরিয়ে দেওয়া হবে।







