গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি-কে শুভেচ্ছা মোদী, মমতার

    নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি-কে শুভেচ্ছা মোদী, মমতার

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। জেন জি-দের পছন্দে প্রাক্তন প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে-এ হিন্দি ও নেপালি ভাষায় তিনি লিখেছেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন।
    নেপালের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকরে। এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক বজায় থাকবে বলে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৭৩ বছরের কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন।
    এ ছাড়া তাঁর ভারতের সঙ্গেও বিশেষ যোগ রয়েছে। ১৯৭৫ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন এবং প্রথম স্থানাধিকারী ছিলেন। নেপালে ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ছ’মাসের জন্য দেশের সরকার চালাবেন বিএইচইউ-এর এই প্রাক্তনী।