দেশের লড়াকু মেয়েদের সাবাশি মোদী-মমতার

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
১৯৮৩, ২০১১। মাঝে ১৪ বছরের দীর্ঘ একটা অপূর্ণতা। অবশেষে আবার ভারতে এসেছে বিশ্বকাপ। বিশ্ব জয় করেছে ভারতের মেয়েরা। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাছ জিতেছে হরমনপ্রীত-শেফালি-দীপ্তিরা।
এই প্রথম মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত। মেয়েদের এই সাফল্যে সাবাশি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ১২টার পর মেয়েরা যখন হাতে বিশ্বকাপ তুলল, প্রধানমন্ত্রী লিখেছেন, ঐতিহাসিক এই জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলতে অনুপ্রাণিত করবে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় ভারতীয় টিমের। ফাইনালে তাদের পারফরম্যান্স অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে। শুধু প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জয়ের পরই শুভেচ্ছা জানিয়েছেন। মেয়েদের বিশ্বজয়ের পর শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তিনিও এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতে আমাদের মেয়েদের সাফল্যে গোটা দেশ গর্বিত। ওরা যে লড়াই ও দক্ষতা দেখিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে, তা নতুন প্রজন্মের কিশোর-যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা প্রমাণ করেছেন যে বিশ্বমানে সেরা টিম আপনারা এবং আমাদের অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন।