গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata ১৭-১৮-য় ফের রাজ্যে আসতে পারেন মোদী, সভা দুবঙ্গে

    ১৭-১৮-য় ফের রাজ্যে আসতে পারেন মোদী, সভা দুবঙ্গে

    0
    47
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর প্রক্রিয়ার মধ্যেই আবারও রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতেই ২ দিনের সফরে রাজ্যে আসতে পারেন তিনি। উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে জোড়া সভা করার কথা তাঁর।
    ১৭ জানুয়ারি উত্তর মালদায় সভা করার কথা প্রধানমন্ত্রীর। পরদিন ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভার জন্য রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কুয়াশার জেরে প্রধানমন্ত্রীর কপ্টার নামতেই পারেনি সভাস্থলে। বাধ্য হয়ে কলকাতায় ফিরতে হয় তাঁকে। এরপর কলকাতা বিমানবন্দর থেকেই অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী।
    তৃণমূলের দুর্নীতি থেকে নারী নিরাপত্তা বিভিন্ন ইস্যুতে সরব হন তিনি। ২৯ ডিসেম্বর তিনদিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। ৮ জানুয়ারি রাজ্যে আসতে পারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।