
মণিপুরে পৌঁছে ঘরছাড়া মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনেছেন তাদের দুঃখ-কষ্টের কথা। বিগত দুই বছরে কী কী হয়েছে মণিপুরে, তা তাদের কাছ থেকেই জেনেছেন প্রধানমন্ত্রী।মণিপুরের রাজধানী ইম্ফলে নেমেই দুর্যোগের মুখে পড়েন প্রধানমন্ত্রী।
ভারী বৃষ্টির মধ্যেই সেখান থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে চূড়াচাঁদপুরে পিস গ্রাউন্ডের ত্রাণ শিবিরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। মণিপুরের চূড়াচাঁদপুরে, যা হিংসার মূলকেন্দ্র ছিল, সেখানের ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। শিশুদের সঙ্গে কথা বলেছেন তিনি, তাদের হাতে আঁকা ছবি ও ফুলের তোড়া নেন।
উপহার দেওয়া পালকের টুপিও পড়েন প্রধানমন্ত্রী। চূড়াচাঁদপুরে মূলত কুকি-জ়ু সম্প্রদায়ের মানুষদের বসবাস। সেখানে মেতেইদের উপজাতি স্বীকৃতি দেওয়ার দাবিতে মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছিল। কুকিদের দাবি ছিল, মণিপুরের পার্বত্য এলাকা, যেখানে মূলত তাদের বসবাস, তা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হোক।
