
ভারতীয় মহিলা ক্রিকেট দলের পর এবার দৃষ্টিহীন বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সঙ্গে দিল্লিতে নিজের বাসভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খেলোয়াড় এবং টিমের স্টাফ-রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলেছেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান।
অন্যদিকে, মহিলা দৃষ্টিহীন দল’ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা সেরেছেন। বস্তুত, শ্রীলংকার কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দল নেপালকে সাত উইকেটে পরাজিত করে। এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছিল এবং ভারত এই বিশ্বব্যাপী টুর্নামেন্টটি জয়ে সফল হয়।
