গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International জি৭ সম্মেলনে মোদী-মেলোনির ‘মেলোডি-মুহূর্ত’

    জি৭ সম্মেলনে মোদী-মেলোনির ‘মেলোডি-মুহূর্ত’

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স
    জি৭ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে করমর্দন করছেন। সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই জটলায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাজির হতেই নরেন্দ্র মোদী এগিয়ে যান।
    দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে মেলোনির সঙ্গে তাঁদের জুটির জনপ্রিয়তার কথাই বলেছেন নরেন্দ্র মোদী! মঙ্গলবার ফ্রান্সে জি৭ সম্মেলনে মিলিত হয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সম্মেলনের ফাঁকে তাঁরা একই মঞ্চে নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে নেন। গ্রুপ ফটো তোলেন। ছবি তোলার সময় যখন রাষ্ট্রনেতারা লাইন দিয়ে দাঁড়াচ্ছিলেন তার ঠিক আগে মোদী-মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান।
    করমর্দন করেন দু’জনে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁরা দু’জনে কিছু কথা বলছেন। তবে কী কথা হয়েছে, তা খুব স্পষ্ট নয়।