
মরিশাসে আসলেই মনে হয় নিজের পরিবারের মধ্যে রয়েছেন। মরিশাসের পোর্ট লুইসে ভারতীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায় উঠে এসেছে আগের মরিশাস সফরের কথাও। প্রধানমন্ত্রী বলেছেন, ১০ বছর আগে যখন তিনি মরিশাসে এসেছিলেন, সেইসময় হোলির রং-র আমেজ ভারত থেকে নিয়ে গিয়েছিলেন, আর এইবার যখন তিনি মরিশাসে এলেন, সেই সময় মরিশাস থেকে হোলির রং-র আমেজ ভারতে নিয়ে যাবেন। তাঁর আরও মন্তব্য, একটা সময় ছিল যখন ভারতের পশ্চিমাঞ্চলে মিষ্টির জন্য মরিশাস থেকে চিনি আমদানি করা হত। সম্ভবত, এই কারণেই গুজরাটি ভাষায় চিনিকে মোরাস বলা হয়। সময়ের সাথে সাথে, ভারত ও মরিশাসের মধ্যে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাচ্ছে।
এই মধুরতার সাথে, তিনি মরিশাসের জনগণকে তাদের জাতীয় দিবসে অভিনন্দন জানাচ্ছেন।
