
প্রধানমন্ত্রী কখনও পড়েননি বলেই সংবিধানকে অন্তঃসার শূন্য বলছেন। এমনই অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
মহার্স্তরের এক সভায় কংগ্রেস নেতা বলেছেন, এই নির্বাচন দুটি আদর্শের লড়াই। যেখানে কংগ্রেস-ইন্ডিয়া জোট বলছে সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে, সেখানে বিজেপি নেতারা এই সংবিধানকে ফাঁকা বই বলছে। এই সংবিধান ফাঁকা নয়, এতে গরীব, দলিত, অনগ্রসর শ্রেণী, আদিবাসীদের কথা উল্লেখ আছে।বিজেপি বলে তিনি সমাবেশে সংবিধানের নামে লাল বই দেখান। সংবিধানের কভার লাল হোক বা অন্য কোনও রঙ, এর ভেতরে কী লেখা আছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ তাঁর কাছে।রাহুল গান্ধী আরও বলেছেন, আদিবাসীরা ভারতের প্রথম নাগরিক। জল, জঙ্গল এবং জমিতে তাদের অধিকার রয়েছে। এর জন্য বিরসা মুন্ডা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সংবিধানে আদিবাসী শব্দটি লেখা আছে। কিন্তু বিজেপি-আরএসএস-এর লোকেরা তাদেরকে বনবাসী বলে। আদিবাসী এবং বনবাসীদের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
আদিবাসী মানে ভারতের প্রথম নাগরিক। সেখানে বনবাসী মানে জল, জঙ্গল, জমিতে তাদের কোনও অধিকার নেই।
ছবি সৌজন্যে : এক্স







