গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে পাঁচ দেশ সফরে মোদি

    মধ্যপ্রাচ্যে অশান্তির মধ্যে পাঁচ দেশ সফরে মোদি

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স

    পাঁচ দেশে সফরে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে ইউরোপের চার দেশ যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতেও যাবেন তিনি।

    মনে করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া বিশ্বজুড়ে পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে  কথা হবে প্রধানমন্ত্রী মোদির। শুক্রবারই আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাহয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদি। উল্লেখ্য ২০১৪ থেকে এই নিয়ে সাতবার আমিরশাহী যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী, অন্যদিকে একই সময়ের মধ্যে পাঁচবার ভারতে এসেছেন মহম্মদ বিন জায়ের। জানুয়ারি মাসে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছিলেন আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই সময় বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয় উভয়পক্ষের। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতার মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার। মনে করা হচ্ছে, বাড়ন্ত জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলবেন আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে।

    সূত্রের খবর, মোদির বর্তমান সফরে এলপিজি এবং পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত দু’টি গুরুত্বপূর্ণ মৌ, এমওইউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জ্বালানির দাম বাড়তেই প্রধানমন্ত্রী মোদিকে ম্যাহেঙ্গাই ম্যান বলে কটাক্ষ করেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেল কংগ্রেস লিখেছে, ম্যাহেঙ্গাই ম্যান, মোদি আজ আবারও জনগণের উপর কঠোর শাসন শুরু করেছেন। পেট্রল এবং ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা বাড়ানো হয়েছে। এইসঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে ২ টাকা। পোস্টের শেষ লাইনে লেখা হয়েছে, ভোট শেষ, মোদিও ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারে আসরে নেমে পড়েছেন।