গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহিলাদের উপর অত্যাচার মনে করিয়ে প্রচারে : মোদী

    মহিলাদের উপর অত্যাচার মনে করিয়ে প্রচারে : মোদী

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স

    পশ্চিমবঙ্গে অভয়া কান্ড থেকে কামদুনি -সন্দেশখালি, মহিলাদের উপর অত্যাচারের কথা মনে করিয়ে ভোট প্রচারে নামার জন্যে দলীয় কর্মীদের বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বাংলার মা-বোনেদের নিরাপত্তা ও সম্মানের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, একজন মা যেন নিশ্চিন্তে তাঁর কন্যাকে বড় করতে পারেন, একজন বোন যেন ভয় ছাড়াই বাইরে বেরোতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই বিজেপি সরকারের প্রথম দায়িত্ব।

    বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পয়লা বৈশাখের শুভক্ষণে বাংলার প্রতিটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করে তিনি বলেছেন, বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতির সঙ্গে তাঁর এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে।

    তাঁর কণ্ঠে ছিল আবেগ, আর সেই আবেগের মধ্যেই ছিল বাংলার ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস। প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক বাংলার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, রাজ্যের প্রতিটি প্রান্তে তিনি মানুষের মধ্যে এক অদ্ভুত শক্তি, উৎসাহ এবং পরিবর্তনের ইচ্ছা অনুভব করেছেন। তিনি স্পষ্ট করেছেন, এই শক্তির ভিত্তি হল বুথ স্তরের কর্মীদের নিরলস পরিশ্রম এবং মানুষের অটুট বিশ্বাস।