
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে ফের আগের সব সরকারকে একযোগে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় কংগ্রেস, বাম থেকে তৃণমূল, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে।
সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিচ্ছিল না আগের সরকার। বিজেপি ক্ষমতায় আসার পরেই জমি পেয়েছে বিএসএফ। এই সরকারের সংকল্প আগের সরকারের ভুলের পুনরাবৃত্তি হতে না দেওয়া। তিনি আরও বলেছেন সারা দেশ দেখছে কীভাবে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে। আয়ুষ্মান ভারত থেকে অন্নপূর্ণা ভাণ্ডার সব সুবিধে পাচ্ছেন বাংলার মানুষ। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী।
তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামতি দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও উপহার দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে রসগোল্লা, জলভরা সন্দেশ।
