আর্জেন্টিনায় রবিপ্রণাম মোদীর, লিখলেন সেদিন-এদিনের মাঝে ১০০ বছর

0
190
ছবি সৌজন্যে : এক্স
ব্রাজিল সফরের আগে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন বুয়েনোস আইরেসে তিনি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন।
১৯২৪ সালে গুরুদেব আর্জেন্টিনা সফরে এসেছিলেন এবং তাঁর এই সফর এখানকার বহু মানুষের বিশেষ করে শিক্ষক ও ছাত্রদের মনে গভীর ছাপ ফেলেছিল। প্রধানমন্ত্রী আরও লিখেছেন ভারতে গুরুদেবের অবদানকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করা হয়। জাতির ইতিহাস এবং সংস্কৃতিতে তাঁর অবদান অনন্য। শিক্ষা ও জ্ঞানের সন্ধানের ওপর তাঁর যে গুরুত্বারোপ, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। ১৯২৪-র ৬ নভেম্বর পেরুর লিমার উদ্দেশে যাত্রার মাঝে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে বুয়েনোস আইরেসে গিয়েছিলেন ৬৩ বছর বয়সী রবিঠাকুর।
সেখানকার প্লাজা হোটেলে উঠেছিলেন চিকিৎসার জন্য। সেই সময়ই তাঁর সঙ্গে পরিচয় হয় আর্জেন্টিনার তরুণ কবি ভিক্টোরিয়া ওকাম্পোর। ফরাসি দার্শনিক রোমা রোলা ও আন্দ্রে জিদের অনুবাদ করা গীতাঞ্জলি পড়ে রবীন্দ্র ভাবনায় ততদিনে মুগ্ধ ছিলেন ভিক্টোরিয়া।