কর্তব্যপথে শপথের পরিকল্পনা মোদীর 

0
136
Modis plan to take oath on duty
Modis plan to take oath on duty
রাষ্ট্রপতি ভবন নয়, অষ্টাদশ লোকসভা নির্বাচনে এনডিএ জিতলে দিল্লির কর্তব্যপথে দাঁড়িয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। এমনটাই সূত্রের খবর।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত সড়ক রাজপথ-এর নাম বদলে কর্তব্য পথ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ জুন সেখানে খোলা মঞ্চে তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে বিজেপি সূত্রের খবর।২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিপুল জয়ের পরে রাষ্ট্রপতি ভবনের সামনে বিপুল সংখ্যক আমন্ত্রিতের সামনে শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১৯ সালের ৩০ মে দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই স্থানেই তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নরেন্দ্র মোদী শপথবাক্য পাঠ করেছিলেন।বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অনেক প্রধানমন্ত্রীরই শপথ অনুষ্ঠানের সাক্ষী রাষ্ট্রপতি ভবনের মূল গম্বুজের নীচের অশোক হল। সেই প্রথা ভেঙে চন্দ্রশেখর ১৯৯০ সালে রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছিলেন।