আদিবাসীদের সঙ্গে বাদ্যযন্ত্র বাজালেন মোদী 

0
626
বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসীদের সঙ্গে বিশেষ বাদ্যযন্ত্র বাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার জনজাতি গৌরব দিবস উদযাপনে বিহারের জামুই পৌঁছন প্রধানমন্ত্রী।
জনজাতি গৌরব দিবস-এর মধ্য দিয়ে সূচনা হয়েছে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী বর্ষ উদযাপন।বিরসা মুন্ডার সম্মানে প্রধানমন্ত্রী একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট উন্মোচনও করেছেন।এছাড়াও ওই অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামোর উন্নতির জন্যে প্রায় ৬ হাজার ৬৪০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। এদিন জামুইয়ে আদিবাসী নাচগানের মাধ্যমে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।এরপর প্রধানমন্ত্রী আদিবাসী সমাজের ঐতিহ্যবাহী নাচ দেখেছেন মুগ্ধ হয়ে।
এরমধ্যে এক পর্যায়ে এক বাদ্যকারের হাত থেকে তাঁর বাদ্যযন্ত্র নিয়ে বাজাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তাঁকে দেখতে অনুষ্ঠানস্থলে ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। 
ছবি  সৌজন্যে : এক্স