‘কালী কালী বল রসনা’র ভিডিও পোস্ট মোদীর  

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
চৈত্র নবরাত্রির সপ্তম দিনে প্রখ্যাত শ্যামা সঙ্গীত কালী কালী বল রসনা গান-র ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বাঙালির এই কালজয়ী শ্যামা সঙ্গীত পোস্ট করে লিখেছেন, দেবী মায়ের আরাধনা ভক্তদের মনে নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তাঁর ভক্তি সকলকে এক নতুন শক্তিতে পূর্ণ করে। বস্তুত, পশ্চিমবঙ্গে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে, সেদিক দিয়ে দেখতে গেলে বাঙালির ভাবাবেগকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গান শেয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, কালী কালী বল রসনা একটি অত্যন্ত জনপ্রিয় ধ্রুপদী রামপ্রসাদী শ্যামাসঙ্গীত, যা আঠারো শতকের সাধক কবি রামপ্রসাদ সেন রচনা করেছিলেন।