
উৎসবের মরসুমে জিএসটি ২.০ তে আমজনতার খরচে লাগাম পড়েছে বলে মন কি বাত-এ দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় এই সময়ে স্বদেশী জিনিসের বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
তাঁকে অনেকেই জানিয়েছেন জিএসটি ফলে প্রভূত উপকৃত হয়েছেন তাঁরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে কোরাপুট কফির প্রশংসাও।
স্বাদে অতুলনীয় হওয়ার পাশাপাশি এই কফি চাষ করে উপকৃত হচ্ছেন কৃষকরা এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর আরও সংযোজন, ভারতের কফি এখন গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তামিলনাড়ু, কেরালার কফি সত্যিই দুর্দান্ত জায়গায় পৌঁছেছে বলে অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।








