
অ্যাথলেটিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের সাম্প্রতিক সাফল্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, রাঁচিতে অনুষ্ঠিত ২৯তম জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা ২০২৬-এ দুই দিনের মধ্যে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড তিনবার ভাঙা হয়েছে।
গুরিন্দর বীর সিং এবং অনিমেশ কুজুরের সঙ্গে কথা বলেছেন, যাঁরা তাঁদের অনুশীলন, বন্ধুত্ব এবং সুস্থ প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেছেন। গুরিন্দরবীর সিং বলেছেন, তারা বন্ধু ছিলেন এবং অনুশীলনের সময় একে অপরকে সাহায্য করতেন, কিন্তু দৌড়ের সময় তারা প্রতিযোগী। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত গুরিন্দরবীর সিং বলেছেন, তিনি দেশের দ্রুততম স্প্রিন্টার এবং ১০.০৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
পুরুষদের ১০০ মিটার ইভেন্টে ১০.১০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করা প্রথম ভারতীয় হওয়ায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ওই স্প্রিন্টারকে অভিনন্দন জানিয়েছেন।
