গরিব-মধ্যবিত্তের মঙ্গলকামনায় লক্ষ্মীর স্তব মোদীর 

0
141
ছবি সৌজন্যে : এক্স
বাজেট অধিবেশনের আগে সংসদ চত্বরে দাঁড়িয় গরিব ও মধ্যবিত্তের মঙ্গলকামনায় মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে।
শনিবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে শুক্রবার সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মা লক্ষ্মীকে স্মরণ করে। তিনিও সেটাই করতে চান। মা লক্ষ্মী গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হন, এটাই প্রার্থনা। এরপরই মহালক্ষ্মীর মন্ত্র আওরাতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।লক্ষ্মী স্তবের পর প্রধানমন্ত্রী বলেছেন, দেশবাসী তাঁকে তৃতীয়বারের জন্য তাঁদের স্বপ্নপূরণের উদ্দেশে কাজ করার সুযোগ দিয়েছেন, তাতে তিনি আপ্লুত। আগামী ২৫ বছর সমৃদ্ধ ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতের স্বপ্নপূরণের সংকল্প নিয়েছে এই সরকার। এবারের বাজেট সেই সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটাই সরকারের লক্ষ্য। এবারের বাজেট নতুন ভারতের স্বপ্নপূরণের বাজেট হতে চলেছে।