
গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস। ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর তারপরই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাচ্ছেন। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বেরও প্রতিফলন।
আশা করি পণবন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য বর্ধিত মানবিক ত্রাণ স্বস্তি বয়ে আনবে এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে। বুধবার ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছিলেন, তিনি গর্বিত গাজা শান্তিচুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস।
