
গাজায় শান্তি ফেরানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স পোস্টে মোদী লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন। সেই সঙ্গে গাজা এবং পশ্চিম এশিয়া নিয়ে ভারতের অবস্থানও ব্যাখ্যা করেছেন। গাজায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব পরিকল্পনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল সেই প্রস্তাবে রাজি হলেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রথম থেকে নীরব ছিল। এতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হন এবং হামাসকে সময় বেঁধে দেন। রবিবারের মধ্যে ওই প্রস্তাবে রাজি না হলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন।
এর পরেই হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ২০ দফা প্রস্তাবে তারা রাজি। বন্দিদের মুক্তি দেওয়া হবে। গাজার পরিস্থিতি নিয়ে তারা আলোচনার টেবিলে যাওয়ার কথাও জানিয়েছে।
