গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সোমনাথ মন্দিরের ইতিহাস স্মরণ করলেন মোদী

    সোমনাথ মন্দিরের ইতিহাস স্মরণ করলেন মোদী

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স

    গুজরাতের ঐতিহাসিক সোমনাথ মন্দির ঘিরে রবিবার শুরু হয়েছে সোমনাথ স্বাভিমান পর্ব। এই বিশেষ অনুষ্ঠানের আগে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    তিনি লিখেছেন, ভারতীয় আধ্যাত্মিকতা ও দেবত্বের চিরন্তন প্রতীক হয়ে বহু শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এই সোমনাথ মন্দির। বারবার আক্রমণের মুখে পড়ে ধ্বংস হলেও আবার নতুন করে উঠে দাঁড়ানোর অনন্য ইতিহাসই এই মন্দিরের পরিচয়। তিন দিনের গুজরাত সফরে গেছেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি পৌঁছেছেন সোমনাথে। রবিবার সকাল থেকে একাধিক অনুষ্ঠানেই যোগ দিয়েছেন তিনি। দিনের শুরুতেই সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় শৌর্য যাত্রা,সোমনাথের ঐতিহাসিক লড়াই ও পুনর্জাগরণের স্মরণে আয়োজিত এই শোভাযাত্রায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সোমনাথ মন্দিরে বিশেষ পূজা-অর্চনা করেন।

    এর আগে এক্স-এ নিজের পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন,সোমনাথ মন্দির যুগ-যুগ ধরে মানুষের আস্থা, শক্তি ও সাহসের প্রতীক।এর ঐতিহ্য আমাদের পথ দেখায়। তিনি আরও উল্লেখ করেছেন, ১০২৬ সালের জানুয়ারিতে প্রথমবার হামলা হয়েছিল এই মন্দিরে।সেই দিনের পর থেকেই বহুবার এই পবিত্র স্থান আক্রান্ত হয়েছে, তবু প্রতিবারই নতুনভাবে পুনর্নির্মিত হয়ে দাঁড়িয়েছে সোমনাথ মন্দির।