গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International সুইডেনে মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান

    সুইডেনে মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান

    0
    15
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সুইডেনে পা রাখতেই অনন্য অভ্যর্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে।

    প্রবাসী বাঙালিদের হৃদয়ছোঁয়া আয়োজন আর সুইডেন সরকারের দেওয়া সম্মান – দুয়ে মিলিয়ে মোদীর এই সফর সাক্ষী থাকল এক বিরল কূটনৈতিক মুহূর্তের।সুইডেনের গোথেনবার্গে হোটেলে পৌঁছনোর পর প্রবাসী বাঙালিরা পিতলের বরণডালা, উলুধ্বনি এবং বাঙালি ঐতিহ্যের নানা রীতিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এই অভ্যর্থনা দেখতে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদীও সেই আবেগ প্রকাশ করতে ভোলেন নি। নিজের এক্স অ্যাকাউন্টে বাংলায় লিখে তিনি জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির জনপ্রিয়তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সুইডেনও তার বাইরে নয়।

    এই অভ্যর্থনা অনুষ্ঠানে বাঙালির গৌরবময় সংস্কৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে। এছাড়াও, সুইডেনের জাতীয় সংরক্ষণাগারে সংরক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লিখে রাখা দুটি কবিতার অনুলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়েছেন, ১৯১৩ সালে সাহিত্য নোবেলজয়ী ঠাকুরের এই রচনা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের এক মূল্যবান স্মারক। এই উপহার সুইডেন ও ভারতের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে।